রোমানিয়ার একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) বন্দর নগরী কন্সটানটার হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এক বছরের কম সময়ে তৃতীয়বারের মতো দেশটিতে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালটির করোনা ইউনিটে আগুন লাগে। এতে ৯ জন মারা যান। এ সময় অন্য রোগীদের দ্রুত বের করেন ফায়ারসার্ভিস কর্মীরা।
দেশটির অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী অটিলা চেক ঘটনাটি নিশ্চিত করে বলেন, করোনা ইউনিটে ১০ রোগীসহ হাসপাতালটিতে ১১৩ জন ভর্তি ছিলেন।
তবে কি কারণে এ অগ্নিকাণ্ড তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051