নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরীর একটি হার্ডবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই আগুন লাগে। তবে এখনো কোনো হতাহতের খবর, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রথমে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও পরে উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051