
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে প্রাণ গেল ইসরাইলের তারকা ফুটবলার লিয়র আসুলিনের। শনিবার নিজের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন আসুলিন।
সেই সময় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের চালানো অতর্কিত হামলায় নিহত হন তিনি। অররুদ্ধ গাজা উপত্যকার কাছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস বাহিনী ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালাতে থাকে। তিনি তখন সেই অনুষ্ঠানে ছিলেন। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসুলিন।
লিয়র আসুলিনের ক্লাব হ্য়াপোয়েল তেল আভিভ জানিয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস অস্ত্রধারীরা তাকে হত্যা করেছে।’
ভিন্নবার্তা/এমএসআই