রাজশাহীর পুঠিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার (১৩ জুন) বেলা ২টার দিকে উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন– পুঠিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা ও রবিউল ইসলাম। তারা দুজনই পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাজশাহী জেলা পুলিশের সদর দফতরে অবস্থান করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি রুবেল হোসেনকে (৩৫) ধরতে তার বাড়িতে যান পুলিশ সদস্যরা। সে সময় আসামি ও তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে রুবেল, তার মা ও স্ত্রীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে দুই পুলিশ সদস্যসহ রুবেলের মাও আহত হন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘আসামি রুবেলকে গ্রেফতার করে নিয়ে আসার সময় এই ঘটনা ঘটেছে। সরকারি কাজে বাধা প্রদানের জন্য রুবেল ও তার মাকে আটক করা হয়েছে। আর আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন রাজশাহীতে অবস্থান করছেন। আসামি রুবেলের মায়ের চিকিৎসা চলছে।
এ ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051