1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাবিবুর রহমান মোল্লার আসনে মনোনয়ন নিলেন ছেলে সজল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ৩:৪৫ pm

প্রয়াত হাবিবুর রহমান মোল্লার আসনে (ঢাকা-৫) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় ছেলে মশিউর রহমান মোল্লা (সজল)। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রয়াত এমপি পত্নী রেজিয়া বেগম মাতুয়াইল কবরস্থানে কবর জিয়ারত শেষে বড় ছেলে মশিউর রহমান মোল্লার (সজল) পক্ষে বেলা ১১টা ২০মিনিটের দিকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন- মেঝ ছেলে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল। তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিল্পব বড়ুয়া।

এর আগে মাতুয়াইল কবরস্থানের পাশের মসজিদে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মশিউর রহমান মোল্লা সজলসহ ঢাকা-৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ