রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে একটি মোটরসাইকেলের ধাক্কায় জাবের হোসেন (৪৬) নামের অন্য মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাবের হোসেন কামরাঙ্গীর চর আশ্রাফাবাদ পূর্ব রসুলপুরের সাঈদ হোসেনের ছেলে।
জাবের ফরিদাবাদে পরিবার নিয়ে থাকতেন।
জাবেরকে ঢামেকে নিয়ে যাওয়া ইমরান হোসেন নামের এক যুবক জানান, তিনি দুর্ঘটনার সময় মোটরসাইকেলে করে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। তাঁর সামনে ছিল জাবেরের মোটরসাইকেল। এ সময় আরেকটি মোটরসাইকেল জাবেরের গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়।
এতে জাবের গুরুতর আহত হন।
জাবের হোসেনের ছেলে মেঘদাত হোসেন তোহা বলেন, ‘আমার বাবার দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসি। এখন চিকিৎসক বলছেন, বাবা হাসপাতালে আনার আগেই মারা গেছেন। বাবা লোহার ব্যবসা করতেন।
ব্যবসার কাজে বের হয়েছিলেন। বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ওই ব্যক্তির লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051