ভিন্নবার্তা প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাজমুল হাসান মামুন (৪০)। তিনি যাত্রাবাড়ী পশ্চিম শেখদী এলাকায় থাকতেন। তিনি একটি বায়িং হাউসে চাকরি করতেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ছাড়া সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে এ বিষয়টি দেখার চেষ্টা চলছে।
মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051