পটুয়াখালীর মহিপুরে হাত খরচের টাকা না পেয়ে বাবার সাথে রাগ করে মায়ের ওড়না পেচিয়ে ছেলে আত্মহত্যা করেছে।
রোবববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে মৎস্য বন্দর আলীপুর বাজারের নিজ বাসার ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় সোহাগ বেপারী (২২)।
নিহত সোহাগ আলীপুরের বাসিন্দা আনোয়ার বেপারীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে রাগ করে বাসা থেকে বের হয়। রাত ১২টায় বাসায় না আসায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে পাশে থাকা ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
প্রতিবেশী সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, ‘সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আহত্মত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো।’ আরেক প্রতিবেশী স্বপন শিকদার বলেন, ‘সোহাগের মানসিক অবস্থা ভালো ছিলো না।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051