কুমিল্লার চৌদ্দগ্রামের কিশোর গ্যাং হাতুড়ি গ্রুপের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপ’ এর মূল হোতা মেহেদী হাসান সুজন তার চার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে ওই গ্যাং সদস্যদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন।
তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি দল শনিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ২টি চাপাতি, ৩টি সুইচ গিয়ার, ২টি শর্টগানের কার্তুজ, ১টি ছোরা, ৪টি লোহার রড, ৩টি হাতুড়ি ও ৩টি লাঠিসহ ‘হাতুড়ি গ্রুপ’ এর মূল হোতাসহ সক্রিয় পাঁচ সদস্য গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর গ্রামের মো. আমির আলীর ছেলে মেহেদী হাসান সুজন (২৫), একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন (২৫), মৃত তরব আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫), একই থানার ধনিজকরা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মো. তারিকুল ইসলাম (২০) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. জাকির হোসেন (২০)।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই কিশোর গ্যাং ‘হাতুড়ি গ্রুপ’ এর সক্রিয় সদস্য। তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মারামারি, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051