রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শারমিন শবনম। তিনি অনলাইন নিউজ পোর্টাল 'দ্য রিপোর্ট'-এর অ্যাসাইনমেন্ট এডিটর ছিলেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় বাসায় কাউকে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তার স্বামী এশিয়ান টিভির সাবেক অপরাধ বিষয়ক প্রতিবেদক সাইদুল ইসলাম। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051