1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাতিরঝিলে গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ ৮:০৪ pm

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাদল (৪২), মো. শান্ত (১৯), সাইফুল ইসলাম লিটন (৩৮) ও মো. গিয়াস উদ্দিন (৩৮)।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হাতিরঝিল থানার শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির বড় মগবাজার তালতলা গলির সামনে (দিলু মসজিদের বিপরীতে) পাকা রাস্তার উপর কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য কাভার্ডভ্যানসহ অবস্থান করছেন এই সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-মিরপুর বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জায়গা থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের হাতিরঝিল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করতো।
‌ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ