1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হাজিরা সঙ্গে নিতে পারবেন ১২০০ ডলার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ১০:১২ pm

হজযাত্রীরা এ বছর সব ধরনের খরচ ছাড়াও অতিরিক্ত ১ হাজার ২০০ ডলার সঙ্গে নিতে পারবেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিনিময় বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা সব খর বাদ দিয়ে ১ হাজার ২০০ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন।

এবার হজের খরচ আরও ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্যাকেজ ঘোষণার পর ফের সরকারি ও বেসরকারিভাবে হজের খরচ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নতুন প্যাকেজ অনুযায়ী প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিল। প্যাকেজ-২-এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় এই দুটি প্যাকেজের সাথে বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে। এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সাথে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ১২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ