রাজধানীর মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে রেফারাল পদ্ধতিতে গ্রাহক সংগ্রহ করে হাজার কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালাচ্ছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযানে এ পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালক শাকিল আহমেদসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) দুপুর থেকে অভিযান পরিচালনা শুরু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে অভিযান শুরু হয়।
বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে গত শুক্রবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর নান্নু মার্কেটের ‘এ’ ব্লকের ৮ নম্বর রোডে ডায়াগনস্টিক সেন্টারের দোতলায় কর্ণফুলী মাল্টিপারপাসের কার্যালয় ঘেরাও করেন শতাধিক গ্রাহক। এসময় আলোচনায় সমাধানের কথা বলে কয়েকজন গ্রাহককে ওই কার্যালয়ের একটি কক্ষে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051