নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরামবেলপুকুর ইউনিয়নের হাজারীরহাট দত্তপাড়া গ্রামের সুজাউদ্দীনের খামারে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে ম্যারাডোনা ও মেসিকে ৷ দিন যতই যাচ্ছে ঈদের দিন ততই এগিয়ে আসছে ৷ আর
মানুষের মধ্যে কোরবানীর জন্য ব্যস্ততা বাড়ছে ৷
সৈয়দপুর শহরের ৪/৫ কিঃমিঃ দুরে হাজারীরহাট খামারটিতে একদম দেশীয় খাবারে কোন প্রকার ফিড ছাড়া এসব গরু তৈরী করা হয় ৷ খামার বয়স প্রায় ১৩ বছর ৷ এখানে মোট ১৪টি গরু রয়েছে ৷ প্রতি বছর কোরবানীর জন্য ২/৩ গরু তৈরী করা হয় ৷ এবারে যে দুটি গরু তৈরী করা হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে ম্যারাডোনা ও মেসি ৷ ম্যারাডোনার ও মেসির বয়স ৪ বছর ৷ ম্যারাডোনার ওজন ১ হাজার কেজি ও মেসির ৯৭০ কেজি ৷ ম্যারাডোনা ও মেসিকে সূলভ মূল্যেই বিক্রি করা হবে ৷
খামারীর মালিক সুজাউদ্দীন জানান,সখ করে খামারটি করেছি ৷ কয়েক বছর থেকে কোরবানীর জন্য এখানে গরু তৈরী করছি এবং কম দামে বিক্রি করছি ৷ এবারে খামারে তৈরী করছি ম্যারাডোনা ও মেসিকে ৷ একদম দেশীয় খাবার দিয়ে তাদের প্রস্তুত করা হয়েছে কোরবানীর জন্য ৷ কোন ফিড খাওয়ানো হয়নি শত ভাগ গ্যারান্টি ৷ তাই আগ্রহীরা নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন ৷ অন্তরঙ্গ হোটেল এন্ড রেস্টুরেন্টে হাজারীরহাট,সৈয়দপুর,নীলফামারী ৷
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051