মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাওর এলাকায় কৃষকের ফসল নিরাপদে ঘরে তুলতে হবে বলেন,পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
নেত্রকোনা জেলা প্রশাসক কাযার্লয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্মকতার্,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,সরকার অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষায় স্থায়ী ব্যবস্থার চিন্তাভাবনা করছে। বঁাধ নির্মাণে কোন প্রকার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হাওরাঞ্চলে কৃষকদের ফসল ঘরে তোলার আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের বিশেষ কারন ব্যতিত ছুটি নেয়া যাবেনা। আগামী ৭ই মার্চের মধ্যে নেত্রকোনার ১০ উপজেলায় ফসল রক্ষা বাধঁ নিমার্ণ কাজের নির্দেশ প্রধান করেন তিনি। সেই সাথে নেত্রকোনাসহ সারাদেশে দখল হওয়া সকল নদ-নদীতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।
এ সময় বক্তব্য রাখেন,সংসদ সদস্য আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল,পানি সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহমুদ,পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান,পুলিশ সুপার ফয়েজ আহমেদ,পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী সারোয়ার জাহান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুর রহমান লিটন,আওয়ামীলীগ নেতা নূর খান মিঠু,বীর মুক্তিযোদ্ধা,নূরুল আমীন,জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমূখ।
এর আগে দুপুরে আটপাড়া উপজেলায় হাওর পরিদর্শন শেষে আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে দুয়জ ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051