হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইস গত ৭ জুলাই আততায়ীদের হাতে নিহত হন। এবার এই হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠলো দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির বিরুদ্ধে। এমন দাবি করেছেন দেশটির চিফ প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লড। খবর আল জাজিরা।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টকে হত্যার দিন প্রধান সন্দেহভাজনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন হেনরি- এমন তথ্য উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর। এর ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করতে বিচারকের কাছে আর্জি জানিয়েছে তিনি।
বেড-ফোর্ড ক্লড দাবি করেন, হেনরির বিরুদ্ধে মামলা করার জন্য এবং সরাসরি অভিযোগের জন্য যথেষ্ট উপাদান রয়েছ।' তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির। এদিকে, বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে হেনরির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051