অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
তিনি বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ রুল মঞ্জুর করে তাকে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
পরে জেসমিন ইসলাম আত্মসমর্পণ করে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন। সেই রুলের শুনানির জন্য ৭ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051