ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার টাকিয়াপোতা গ্রামে ফারুকের বাড়িতে হামলা হয়েছে। হামলায় ফারুক গুরুরতর আহত হয়েছেন বলে জানা গেছে। ফারুক ওই গ্রামের পারশ উল্লাহ পচার ছেলে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে চরপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে হযরত আলী নামে এক হামলাকারীকে ঢাল, ভেলা ও রামদাসহ হাতেনাতে আটক করে। হযরত আলী টাকিয়ারপোতা গ্রামের জুহুরুল ইসলামের ছেলে।
চরপাড়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা নুর উত্তম খবরের সত্যতা স্বীকার করে বলেন, সামাজিক ও জায়গা জমি নিয়ে দ্বন্দের কারণে দীর্ঘদিন ধরে ফারুক ও হযরত আলীর পরিবারের মধ্যে রেশারেশি চলে আসছিল। বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে ফারুকের বাড়িতে হামলা চালায়। স্থানীয় রঘুনাথপুর ইউনিযনের চেয়ারম্যান বশির উদ্দীন জানান, সন্ধ্যার দিকে আকস্মিক ভাবে ফারুকের বাড়িতে হামলা চালায় হযরত আলী ও তার দলবল। এ ঘটনায় আহত ফারুকের ভাই খাইরুল ইসলাম হরিণাকুন্ডু থানায় অভিযোগ দিতে গিয়েছেন বলে জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051