ভিন্নবার্তা প্রতিবেদক : হরতাল সমর্থনে রবিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর চিটাগাং রোড, মোহাম্মদপুর, উত্তরা, লালবাগ, কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে মিছিল বের করতে দেখা গেছে।
হেফাজতের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সকালে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের হয়। এসব তারা সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।
সেখানে উপস্থিত ছিলেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।
সকালে লালবাগ মাদ্রাসার ছাত্ররাও হরতালের সমর্থনে মিছিল বের করে। কামরাঙ্গীরচরেও মিছিল বের করে মাদ্রাসার শিক্ষার্থীরা। কামরাঙ্গীচরে হেফাজতের মিছিলকামরাঙ্গীচরে হেফাজতের মিছিল
চিটাগাং রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সরড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা। আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মিছিলও করেছে সেখানে।
মোদিবিরোধী আন্দোলনের সংঘর্ষে ৫ হেফাজত কর্মী নিহত হওয়ার ঘটনায় সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামি রাজনৈতিক দল।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051