রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো। হরতাল চললেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন আগামীকাল সঠিক সময়ে শুরু হবে বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার রাতে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি সব রাজনৈতিক মহলকে সহযোগিতা করার অনুরোধ করেন। তিনি শিক্ষার্থীদের আশঙ্কামুক্ত থাকার আহ্বানও জানান।
আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্বল্প পরিসরে বাস চলাচল করবে এবং যারা নির্ধারিত সময়ে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারেনি, তারা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত নিজ নিজ বিভাগ ও ইন্সটিটিউট থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করার সুযোগ থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেশের সব রাজনৈতিক, অরাজনৈতিক এবং সাংস্কৃতিক দলগুলো সব সময়ই সদয় থাকে। আগামীকালের সমাবর্তনেও তার ব্যত্যয় ঘটবে না বলেই আমাদের প্রত্যাশা। তারপরও সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সমাবর্তন শান্তিপূর্ণভাবে আয়োজনে সব মহলের প্রতি বিনম্র আহ্বান জানাই।
তিনি আরও বলেন, যথাসময়ে আগামীকাল রবিবার সকাল ৭টায় শিক্ষার্থীদের উদ্দেশে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে যাবে। তাই শিক্ষার্থীদের নির্বিঘ্নেই ক্যাম্পাসে যথাসময়ে সমাবর্তনে উপস্থিত হওয়ার অনুরোধ জানাই।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051