বিএনপির ভাষায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সন্ধ্যার দিকে শহরের হাটখোলা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ এ তথ্য নিশ্চিত করেন। এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আব্দুল হামিদ জানান, বিএনপি ঘোষিত আগামী ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ শহরের বিক্ষোভ মিছিল হয়। মিছিল টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে কোলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051