সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে এ আদেশ দেয়া হয়।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর হত্যা মামলার এক আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফেসবুক ভিত্তিক কথিত অনলাইন টিভি চ্যানেল প্রচার হওয়ার পর দৈনিক কালের কণ্ঠ অনলাইনে এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দেশব্যাপী ব্যাপক সমালোচিত হয় বিষয়টি।
এ ঘটনার তদন্তের পর অবশেষে ছাতক থানার ওসিকে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিলাল হোসেন।
সূত্র: কালের কণ্ঠ
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051