1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩ ১১:৪৪ pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচিত ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম ঝাপড়া হত্যা মামলার আসামি দুরুল হুদাকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

দুরুল হুদা নয়ালাভাঙা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মণ্ডলের ছেলে।

নিহত দুরুল হুদার শ্যালিকা মরিয়ম খাতুন বলেন, একটি হত্যা মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান দুরুল হুদা। এরপর নিজ বাড়িতে না উঠে নিরাপত্তার অভাবে একই উপজেলার টুনটুনি পাড়ায় শ্বশুর আনারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে সন্ত্রাসীরা বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত দুরুলের বোন আয়েশা খাতুন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোদাগাড়ীর গোপালপুরে ভাই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো.আব্দুস সামাদ জানান, আহত ব্যক্তির দুই পা ও দুই হাতে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুরুল হুদা একটি হত্যা মামলায় জামিনে ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ভিজিএফের চাল বিতরণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নয়ালাভাঙা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সভাপতি আলম ঝাপড়া। এ সময় সন্ত্রাসীরা তাকে ককটেল ফাটিয়ে গতিরোধ করে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ১২ নম্বর আসামি ছিলেন দুরুল হোদা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ