চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড এলাকায় এক রিকশাচালকের আকস্মিক মৃত্যুর ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। ওই রিকশাচালক করোনাভাইরাসে আক্রান্ত কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্বরোড এলাকায় হঠাৎ করেই ওই রিকশাচালক মারা যান। প্রায় ৫০ বছর বয়সী ওই চালকের বাড়ি সদর উপজেলার বারঘোরিয়া এলাকায়। এরপরই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক থেকে প্রায় তিনঘণ্টা কেউ যায়নি ওই রিকশাচালকের কাছে। পরে স্বাস্থ্য বিভাগের একটি টিম সেখানে যায় এবং করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের পর মরদেহ উদ্ধার করেন।
সিভিল সার্জন বলেন, যেহেতু এখন করোনা মহামারি চলছে, তাই তার মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051