1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হঠাৎ দুঃসংবাদ ব্রাজিল দলে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১ ১:১৪ pm

বিশ্বকাপ বাছাইয়ের পর কোপা আমেরিকায় দুরন্তগতিতে উড়ছে ব্রাজিল। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে বসে আছে তারা।

আজ রোববার রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে হারলেও দুশ্চিন্তার কিছু নেই সেলেকাওদের। তবে চার ম্যাচেই জয় নিয়ে ফুল মার্কস পেতে চান নেইমার-কাসেমিরোরা।

কিন্তু সেই ম্যাচের আগেই একটা দুঃসংবাদ ভেসে এলো ব্রাজিল শিবিরে। চোটে পড়ে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ সেন্টারব্যাক ফেলিপে মন্তেইরো।

প্রথমে চোটকে অত গুরুত্ব দিয়ে দেখেননি ফেলিপে ও ব্রাজিল দলের মেডিকেল টিম। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বোঝা যায় চোটটি বেশ গভীর।

এমন খবরে কোচ তিতের মতো দুশ্চিন্তায় পড়েছে ইউরোপসেরা ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

অ্যাটলেটিকোর নির্ভরযোগ্য ডিফেন্ডার ফেলিপে মন্তেইরো। জানা গেছে, আগামী মৌসুমের শুরুতেও দলের হয়ে খেলার তেমন সম্ভাবনা নেই এ ডিফেন্ডারের।

সে ক্ষেত্রে হোসে হিমেনেজ, স্তেফান সাভিচ, মারিও হার্মোসোর মতো ডিফেন্ডারদের ওপরেই ভরসা করতে হবে দিয়েগো সিমিওনেকে।

এদিকে ফেলিপের অনুপস্থিতিতে ইকুয়েডরের বিপক্ষে দলে আরেকজন সেন্টারব্যাক নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। রেড বুল ব্রাগান্তিনোর রাইটব্যাক লিও অরতিজ সুযোগ পেয়েছেন ফেলিপের চোটের কারণে।

তথ্যসূত্র: সিএফবি ফুটবল, ফুটবল ইস্পানা
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ