1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হঠাৎ জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১ ২:২৪ pm

গতকালই কথা হচ্ছিল, মুশফিকুর রহিমের টি-টোয়েন্টি সিরিজ খেলা নিয়ে। জৈব-সুরক্ষা ইস্যুতে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও তাঁর খেলার সম্ভাবনা জাগে। কিন্তু একদিনের মাথায় এলো অন্য খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে আজই দেশে ফিরবেন উইকেটকিপার এই ব্যাটসম্যান।

২৪ ঘণ্টা আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে দেখা যেতে পারে মুশফিককে।

কিন্তু আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বাংলাদেশ ক্রিকেটে বোর্ড জানিয়েছে, পারিবারিক কারণে হারারে থেকে দেশে ফিরছেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তিনি। হারারে থেকে আজই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। তবে পারিবারিক ঠিক কি সমস্যার কারণে মুশফিক দেশে ফিরছেন সে ব্যাপারে কিছু জানায়নি বিসিবি।

জিম্বাবুয়ে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৯ জুলাই ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল। একই দিনে জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশে ফিরবেন তামিমরা। দেশে ফিরেই সরাসরি টিম হোটেলে জৈব সুরক্ষাবলয়ে ঢুকবেন ক্রিকেটারেরা।

এই জৈব সুরক্ষাবলয়ের ধকলের কারণেই দলের সঙ্গে থেকে একবারে আসার কথা ছিল মুশফিকের। কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত বদলেছে। উল্টো ওয়ানডে সিরিজেও পাওয়া যাচ্ছে না মুশফিককে। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হলে অন্তত ১০ দিন আগে থেকে কোয়ারেন্টিন মানতে হতে পারে মুশফিককে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ