1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হজ নিবন্ধন বাবদ জমা করা অর্থ ফেরত পাওয়ার নিয়ম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২ ২:৫৮ pm

যেসব হজযাত্রী এরইমধ্যে মারা গেছেন, অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তাদের প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ আবেদন করে ফেরত নিতে পারবেন।

বুধবার (১৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যেসব হজযাত্রী এরইমধ্যে মারা গেছেন/অসুস্থ আছেন অথবা ৬৫ বছরের বেশি বয়সসীমার কারণে এ বছর হজে যেতে পারছেন না, তার পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমা করা অর্থ সমন্বয় করতে পারবেন না। এ ধরনের ব্যক্তি বা মারা যাওয়া হজযাত্রীর ক্ষেত্রে তার প্রতিনিধি নিবন্ধন বাবদ জমা করা অর্থ ফেরত পাওয়ার জন্য www.hajj.gov.bd-এ প্রবেশ করে ‘নিবন্ধন রিফান্ড সিস্টেমে’ আবেদন করে জমা করা অর্থ উত্তোলন/ফেরত নিতে পারবেন।

এক্ষেত্রে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলেও এতে জানানো হয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ