1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হজের বিমান ভাড়া কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৫৭ pm

আগামী বছর হজযাত্রার খরচ সহনীয় রাখ‌তে বর্ধিত বিমান ভাড়া কমা‌নোর দাবি জানিয়ে চিঠি দিয়েছে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বৃহস্প‌তিবার (৭ সেপ্টেম্বর) হা‌বের মহাস‌চিব ফারুক আহমদ সরদার স্বাক্ষরিত চিঠিটি বিমান প্রতিমন্ত্রী বরাবর পাঠা‌নো হয়েছে।

চিঠিতে ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণার জন‌্য হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে একটি সভা আয়োজনের জন্য বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। একইসঙ্গে এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠনের মাধ্যমে বিমান ভাড়া নির্ধারণে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে হাব।

এ বিষ‌য়ে হা‌বের সভাপ‌তি এম শাহাদাত হোসাইন তস‌লিম জানান, আমরা আশা কর‌ছি- আগামী বছর সুষ্ঠু , সুশৃঙ্খল ও সুন্দর হজ ব্যবস্থাপনার স্বার্থে প্রতিমন্ত্রীসহ সরকা‌রের সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়‌টি আমলে নেবেন। একইসঙ্গে ব‌র্ধিত বিমান ভাড়া কমা‌নোর জন্য কার্যকর সিদ্ধান্ত নে‌বেন। আমরা শুধু চিঠি দি‌য়ে ব‌সে থাক‌বো না বরং সরকা‌রের সং‌শ্লিষ্ট মহ‌লের স‌ঙ্গে ব‌্যক্তিগত পর্যা‌য়ে দেখা সাক্ষাৎ ক‌রে আলাপ-আলোচনা করবো। তা‌দের বুঝা‌বো কমা‌নোর যৌ‌ক্তিকতা কী? এর সুফল কি হ‌বে।

তি‌নি ব‌লেন, ২০২৩ সালে বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা বাস্তবতার নিরিখে অনেক বেশি ও অযৌক্তিক ছিল। যে কারণে হজ প্যাকেজ ঘোষণার পর সর্বমহলে তা গ্রহণযোগ্য হয়নি বরং সমালোচিত হয়েছে। যেহেতু বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই তাদের একক কর্তৃত্বে বিমান ভাড়া নির্ধারণ যথাযথ হয়নি। এছাড়া এই অতিরিক্ত বিমান ভাড়া এবং হজ প্যাকেজের উচ্চমূল্য নিয়ে হজযাত্রীসহ ধর্মপ্রাণ মুসলিমদের মনে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, আমরা ২৩ সা‌লে এই অযৌক্তিক বিমান ভাড়া কমা‌নোর জন‌্য সর্বোচ্চ চেষ্টা চা‌লি‌য়ে‌ছি। কিন্তু হ‌জের একেবা‌রে শেষ সম‌য় চ‌লে আসায় সম্ভব হয়‌নি। আগামী বছর হজযাত্রীরা যেন স্ব‌স্তির সঙ্গে হজ কর‌তে পা‌রেন এজন‌্য আগেভাগেই এটি নি‌য়ে কাজ শুরু করেছি। আশা কর‌ছি- সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ