ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামিরদী নামক স্থানে শুক্রবার রাতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মিয়ার ছেলে আনোয়ার হোসেন(৪০)। সে ভাঙ্গা উপজেলার সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজসেবা অফিসার হিসাবে কর্মরত ছিলেন। অপরজন ওয়াহিদুজ্জামান বাবু মির্জা(৩৫)। তিনি ভাঙ্গা উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামের আব্দুর রসিদ মির্জার ছেলে। সে সমাজসেবা অফিসে পার টাইম কাজ করতেন।
ভাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নিহত আনোয়ার ও তার স্ত্রী আমার অফিসের ইউনিয়ন সমাজসেবা অফিসার হিসাবে কর্মরত। ছেলে মেয়ে নিয়ে ভাঙ্গাতেই বসবাস করতেন। নিহত আনোয়ার এর মা ফরিদপুর শহরে বসবাস করেন।
শুক্রবার সন্ধ্যায় নিজের মটর সাইকেল যোগে বাবু মির্জাকে সাথে নিয়ে মায়ের সাথে দেখা করার জন্য ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে হামেরদী নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ফরিদপুরের ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান, ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাই। সেখানে সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন অফিসার আনোয়ার হোসেনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।
অপর জনকে আহত অবস্থায় স্থানীয় জনতা প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঘাতক ট্রাকটি আটক করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051