নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাদলঘাটা গ্রামের আছের আলীর ছেলে আপাল (৩০) ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে পঁচা (২৮)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, আপাল ও পঁচা উপজেলা কুসুম্বা এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে অজ্ঞাতনামা একটি যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051