ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যুময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু ময়মনসিংহের তারাকান্দায় সড়ক পারাপারের সময় মা মেয়ের মা-মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। উপজেলার তারাকান্দা ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের মো. আবদুর রহমানের স্ত্রী হ্যাপি আক্তার (৩৫) ও তার মেয়ে রেহেনা আক্তার (৩)।
স্থানীয়রা জানান বাড়ির পাশে তারাকান্দা-হালুয়াঘাট সড়ক পার হয়ে অপরপাশে যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ী মা মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে থানা কমপ্লেক্সে আনা হয়েছে । প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051