পুত্রহারা হলেন জার্মানির সাবেক ফুটবলার মাইকেল বালাক। পর্তুগালে ছুটি কাটাতে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এক কোয়াড-বাইক (চার চাকার বাইক) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বায়ার্ন মিউনিখ-চেলসির সাবেক মিডফিল্ডারের বড় ছেলে ১৮ বছর বয়সী এমিলিও বালাক।
ছুটি কাটাতে পর্তুগালের রাজধানী লিসবনের দক্ষিণের অবকাশ যাপন কেন্দ্র ত্রোইয়ার ভিয়াস ডো মারে গিয়েছিল বালাকের পরিবার। সেখানে স্থানীয় সময় রাত ২টায় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন বালাকের ছেলে।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, এমিলিও বালাকের মৃত্যুর খবরটি প্রথম দেয় পর্তুগিজ টিভি চ্যানেল টিভিআই২৪। তারা জানায়, ফায়ার ব্রিগেড এ জরুরি ব্যবস্থার লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়েও বালাকের ছেলের প্রাণ বাঁচাতে পারেননি।
টিভিআই২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী এমিলিও কোয়াড-বাইক চালানোর সময় এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন।
ঘটনার পর বালাকের পরিবারের প্রতি শোক প্রকাশ করে এই জার্মান ফুটবলারের সাবেক ক্লাব চেলসি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051