ভারতের গ্যাংটকে সেনাবাহিনীর একটি ট্রাক প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ৪ জওয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বুধবার (৩০ জুন) এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
জানা যায়, সেনাবাহিনীর একটি ট্রাকে করে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন। গ্যাংটকের ১০ কিলোমিটার আগে নিউ জওহরলাল নেহরু রোডের ওপর সিক্সথ মাইলের কাছে বৃষ্টির কারণে পিছলে যায় ট্রাকের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন এবং পুলিশের উদ্ধারকারী দল। উদ্ধারকাজে স্থানীয়রাও সাহায্য করেছে। আহতদের উদ্ধার করে শিলিগুঁড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051