গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার টেকনগপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৩টার দিকে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই দুই নারী অটোরিকশায় করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তাদের অটোরিকশাটি টেকনগপাড়া এলাকায় ইউটান নিতে সড়ক পার হচ্ছিল। এসময় দ্রুত গতির একটি গাড়ি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশায় থাকা ওই দুই নারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051