ট্রাক খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। সিলেটের জৈন্তাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। রোববার সকালে সিলেট-তামবিল মহাসড়কের দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জৈন্তাপুর থানার ওসি মহসিন আলী জানান, ওই ট্রাকটি সিলেট থেকে জাফলং যাচ্ছিল। পথে দামড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক ও তার সহকারীর মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051