ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এসময় ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। এতে বন্ধ ছিল ওই সড়কে সব ধরনের যান চলাচল। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) এসএম শাহিন হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু শিক্ষার্থীদের দাবি জেলা প্রশাসক না এলে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো।
কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সজিবুল হাসান সজিব জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই ডিভিএম ডিগ্রির দাবি করছি।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) এসএম শাহিন হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু ছাত্রদের দাবি ডিসি স্যার ঘটনাস্থলে এসে তাদের দাবি বাস্তবায়ন করলেই আন্দোলন প্রত্যাহার করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051