চেকপোস্টের উত্তরে একটি বিল থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকার ফরিদ হাজীর বাড়ি সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে উপর্যুপরি আঘাত করে সড়কের পাশের বিলে ফেলে রেখে যায়। যুবকের পরণে রয়েছে হাফহাতা গেঞ্জি ও জিন্স প্যান্ট। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত রয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ১৮-২০ বছর।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিলে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা হিমছড়ি পুলিশ ফাঁড়ি ও রামু থানা-পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051