1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১১৩ অভিবাসন প্রত্যাশী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১:৪১ pm

স্লোভেনিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১১৩ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে সেদেশের পুলিশ। আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশি ও পাকিস্তানি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের মুখপাত্র আনিকা লেস্কোভিচ এ তথ্য জানান। দেশটির স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্লোভেনিয়ায় এর আগে কখনো একদিনে একসঙ্গে এত বেশি অভিবাসন প্রত্যাশীকে আটকের ঘটনা ঘটেনি।

আনিকা লেস্কোভিচ আরো বলেন, স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ট্রাসে এ আটকের ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে এসব অভিবাসন প্রত্যাশীর বেশিরভাগই ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইতালি, স্পেন, ফ্রান্সে যেতে মূলত রুটটি ব্যবহার করতে চেয়েছিলেন।

স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস বলেন, একসঙ্গে এত বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে আটকের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে স্লোভেনিয়া ও এর আশপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি বিশাল চক্র গড়ে উঠেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ