শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কেমন বাংলাদেশ গড়বার কথা বলেছেন; স্মার্ট বাংলাদেশ। এটার মানে কিন্তু সুন্দর জামা কাপড় পরা নয়। স্মার্ট বাংলাদেশ হলো সব নাগরিক স্মার্ট হবে।
‘চিন্তায়, কাজে, হৃদয়ে, সহমর্মিতায়, পরমতসহিষ্ণুতা, দক্ষতায়, বিজ্ঞান ও প্রযুক্তি, মানুষের পাশে দাঁড়ানো মানবিকতায় ও সততায় স্মার্ট। তাহলেই স্মার্ট নাগরিক, সরকার, অর্থনীতি ও সমাজ তৈরি হবে। বঙ্গবন্ধুর কন্যার সে ধারণা থেকেই আমরা সবাই স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।’
শনিবার বিকালে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, গবেষণা করে উদ্ভাবন বাড়াতে হবে। একই সঙ্গে উদ্ভাবনের বাস্তব প্রয়োগ এবং তা মানবকল্যাণের জন্য নিশ্চিত করতে হবে। আমরা প্রত্যাশা করি আমাদের প্রজন্মের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করবে সারা বিশ্ব।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অসিত বরণ দাশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051