নারায়ণগঞ্জ: স্মার্টফোন কিনে না দেওয়ায় নারায়ণগঞ্জে সজল নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রাম থেকে পুলিশ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত সজল আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে এবং নানাখী মধ্যপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে সোনারগাঁ সরকারি কলেজে পড়াশোনা করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রামের শফিউদ্দিনের নাতি ও সোনারগাঁ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সজল মোবাইল গেইম খেলার জন্য কয়েকদিন ধরে একটি স্মার্টফোন কিনে দিতে বায়না ধরে। বৃহস্পতিবার সকালে পুনরায় বায়না ধরলে সজলকে বকাঝকা করেন তার বাবা-মা। এতে সজল তার বাবা-মায়ের ওপর অভিমান করেন। পরে সকাল সাড়ে ১০টায় দিকে নিজের ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051