নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে প্রেসক্লাবের আশপাশ।
সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং মূল্য কমানোর দাবিতে টানা ১১ দিনের কর্মসূচির ঘোষণা করে বিএনপি। গত ২৪ ফেব্রুয়ারি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051