রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে তাকে ঢামেকে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী।
সাহেদকে ঢাকা মেডিক্যালে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। তার সঙ্গে থাকা একজন র্যাব কর্মকর্তা জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে আবার নিয়ে যাওয়া হবে।
এর আগে বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তিন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
সাহেদের রিজেন্ট হাসপাতালে গত ৬ জুলাই অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ পর্যন্ত তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051