ফরিদপুরে করোনা পরিস্থিতি ফের ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ২৮৮টি নমুনা পরীক্ষায় ৯০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
প্রতিদিনই জেলায় আক্রান্তের হার দ্রুতগতিতে বাড়ছে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় আক্রান্তের হার সবচেয়ে বেশি। স্বাস্থ্যবিধি না মানার কারণেই আক্রান্তের হার বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে সরকারি বিধিনিষেধ না মেনে চলাফেরা করায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্ট চত্বর, নিউমার্কেট, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় মাস্ক না পরায় ১১ জনকে জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোতে অভিযান চালানো হয়। ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার কথা বলা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলাফেরা করার জন্য সচেতনতামূলক মাইকিং করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজিব জানান, সরকারি বিধিনিষেধ যারা মানবেন না তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051