ভারতে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যকর্মীরা ১০০ দিনের ডিউটি পূরণ করলে সরকারি পরীক্ষায় মিলবে অগ্রাধিকার। সেইসঙ্গে শিক্ষকদের তত্ত্বাবধানে চূড়ান্ত বর্ষের (ফাইনাল ইয়ার) এমবিবিএস শিক্ষার্থীরাও মৃদু উপসর্গের করোনা রোগীদের পর্যবেক্ষণ করতে পারবেন।
ভারতে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (০৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় আরও বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মীকে সামিল করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সায় দিয়েছেন নরেন্দ্র মোদী।
দেশটির কেন্দ্র সরকার জানিয়েছে, শিক্ষকদের তত্ত্বাবধানে চূড়ান্ত বর্ষের (ফাইনাল ইয়ার) এমবিবিএস শিক্ষার্থীদের টেলি-কনসালটেশন এবং মৃদু উপসর্গের করোনা রোগীদের পর্যবেক্ষণের কাজে লাগানো যেতে পারে। বি.এসসি বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির কোর্স করা নার্সদের করোনা সংক্রান্ত ডিউটি করতে হবে। তবে তা করতে হবে অভিজ্ঞ চিকিৎসক এবং নার্সদের পর্যবেক্ষণে। একইসঙ্গে শিক্ষকদের তত্ত্বাবধানে করোনা মোকাবিলায় মেডিকেল ইন্টার্নদেরও যোগ দিতে হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, করোনা মোকাবিলায় সামিল স্বাস্থ্যকর্মীদের উৎসাহ প্রদানের উদ্যোগও নিয়েছে কেন্দ্র। তাদের প্রধানমন্ত্রীর 'কোভিড ন্যাশনাল সার্ভিস সম্মান'-এ ভূষিত করাও হবে বলে জানানো হয়েছে।
কোভিড আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। রবিবারও দেশটিতে মারা গেছেন তিন হাজার ৪শ’র বেশি মানুষ। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় চার লাখ মানুষ। এর পরিপ্রেক্ষিতে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এবার দেশটির সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ভ্যাকসিন কার্যক্রমের ওপর। তবে টিকা গ্রহণের অত্যাধিক চাপের কারণে ভ্যাকসিন সংকটে পড়েছে দেশটি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051