1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্বামীর হাতে স্ত্রী খুন

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩ ১০:২৪ pm

নেত্রকোনায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাচাশিপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী ফকু মিয়া কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রী সেলিনা আক্তারকে (৩২)কে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই নেত্রকোনা পৌর শহরের পশ্চিম মালনী এলাকার আল আমীন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার রামকৃষ্ণপুর-পাচাশিপাড়া গ্রামের ফকু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে তিন সন্তানের জননী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো।
শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ফকু মিয়ার ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী সেলিনাকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর ঘাতক স্বামী ফকু মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক শনিবার জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ