নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ইয়াসমিন বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্বামী তাজুল ইসলাম।
সোমবার উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।নিহত গৃহবধূ ইয়াসমিন বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
এদিকে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কালা দিয়ে অংশের উভয় দিকে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারণ থেকে শুরু করে যানবাহন চালকরা।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মজিবুর রহমান জানান, তাজুল ইসলাম ও তার স্ত্রী ইয়াসমিন বেগমকে নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকেন। সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেলযোগে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার কালাদী এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়।
এ সময় ইয়াসমিন বেগম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া ইয়াসমিন বেগমের স্বামী আহত তাজুল ইসলামকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই মজিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051