‘সারপ্রাইজ’ হিসেবে গত মাসের ১৩ তারিখ বিয়ের খবর প্রকাশ্যে আনেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। এরই মধ্যেই তারা উঠেছেন রাজধানীর নতুন বাসায়। যার ছবি ও ভিডিও ইতোমধ্যেই মাহি প্রকাশ করেছেন তার ফেসবুকে।
মাহি এবার তার স্বামীর কাছে এক আবদার রাখলেন। এক ফেসবুক পোস্টে এই নায়িকা বলেন, ‘ঝুম বৃষ্টি হলে আমাকে নিয়ে হুড খোলা রিকশায় ঘুরতে যেও, মনে থাকবে? কালো আমার ভীষণ পছন্দ হলেও সেদিন আমি তোমার পছন্দের নীল শাড়িটাই পরবো। আমার প্রতি বুক ভরা অভিমান থাকলেও সেদিন আমাকে ভীষণ হাসিও, কেমন? সেদিনকার সেই ঝুম বৃষ্টিতে আমি শুধু মন খুলে হাসতে চাই।’
মাহির সেই পোস্টে তার স্বামী রাকিব লিখেছেন, ‘মনে থাকবে’। সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051