নওগাঁর নিয়ামতপুর উপজেলায় স্বামীর কাঁচির আঘাতে তুকাজেবা খাতুন (১৭) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় স্বামী সালাউদ্দিন সনিকে (২০) আটক করেছে পুলিশ।
নিহত তুকাজেবা খাতুন গ্রামের আবুল হোসেনের মেয়ে। আটক সালাউদ্দিন সনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মুরাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।
নিয়ামতপুর থানার ডিউটি অফিসার সহকারী-উপপরিদর্শক (এএসআই) সিদ্দিক বলেন, গত কয়েক দিন থেকে সালাউদ্দিন সনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে অবস্থান করছিলেন।
বুধবার সকালে সালাউদ্দিন তার গ্রামের বাড়ি মুরাদপুরে যেতে চাইলে স্ত্রী নিষেধ করেন। এতে উভয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে সালাউদ্দিন কাঁচি দিয়ে স্ত্রী তুকাজেবা খাতুনের গলায় আঘাত করে।
তুকাজেবাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি বলেন, সালাউদ্দিন সনিকে সকাল সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়ি ধানশা গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051