মহাসড়ক উন্নীতকরণের কাজের জন্য টানা কয়েক দিনের যানজট ও পরিবহনের ধীরগতিতে উত্তরাঞ্চলের যাত্রী ও চালকরা সীমাহীন ভোগান্তিতে পড়েন।
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হওয়া যানজট ও ধীরগতি শবে বরাতের পরের দিন কেটে গিয়ে এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে। শনিবার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।
তিনি বলেন, নলকা সেতু এলাকায় সংস্কারকাজ চলমান থাকায় একটি লেন বন্ধ রয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে থেমে থেমে যানজট ও ধীরগতিতে যান চলাচল করছিল। তবে পুলিশ বাহিনীর আন্তরিকতা ও পরিশ্রমে শনিবার ভোর থেকে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন শনিবার সকালে জানান, ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাতে কিছুটা ধীরগতি থাকলেও ভোর থেকে মহাসড়ক ফাঁকা রয়েছে।
তিনি আরও বলেন, গতকাল শুক্রবার সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট ও ধীরগতি ছিল। নলকা সেতু এলাকায় সংস্কারকাজ চলমান ও একটি লেন বন্ধ থাকার ফলে যানজটের সৃষ্টি হয়েছিল। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051