বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার ৫১ বছর পর বলতে হয় মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ ভূলুণ্ঠিত। দেশে গণতন্ত্র নেই। অর্থনীতি লুটপাট হচ্ছে। চাঁদাবাজি করা হচ্ছে।
দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আমাদের সম্পদ। অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মোশাররফ বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গায়ের জোরে দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় এসেছে। আবার এ ধরনের একটি নির্বাচন করার জন্য বিএনপির নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়ন করছে।
তিনি আরো বলেন, বিএনপি মহাসচিব মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আজ কারাগারে। মির্জা আব্বাস কারাগারে। আজকে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কারাগারে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ আমাদের হাজারের উপরে কর্মী কারাগারে। ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে আজকে তারা কারাগারে। সরকার যে দমন নীতি চালাচ্ছে এইবারের নগ্ন চরিত্র তার বহিঃপ্রকাশ। আজকে সারা দেশের মানুষ বিক্ষুব্ধ। শুধু আমাদের দেশে নয় আন্তর্জাতিকভাবেও বিক্ষুব্ধ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051